ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

ভাঙ্গায় বাসচাপায় ৫ জন নিহত : মহাসড়ক অবরোধ ও যানবাহনে অগ্নিসংযোগ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৪০:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৫৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কের সুয়াদী স্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস জনতার ওপর উঠে গেলে ‌“এ সংবাদ লেখা পর্যন্ত” ‌পাঁচ জন নিহত হয়েছেন ‌। এরমধ্যে ‌ চারজনের পরিচয় পাওয়া গেছে ‌। ঘটনায় ‌একাধিক ব্যক্তি ‌আহত হয়েছেন।
আজ শনিবার ১১ জুলাই সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুয়াদী স্ট্যান্ড এলাকায় একটি ডিমবোঝাই পিকআপ ভ্যান মহাসড়কে উল্টে পড়ে। পরে স্থানীয় লোকজন পিকআপটি উদ্ধার করতে গিয়ে মহাসড়কে জটলা সৃষ্টি করেন। এ সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৮৭৬৭) একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উদ্ধারকাজে থাকা জনতার ওপর উঠে যায়।
এ ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন সুয়াদী গ্রামের ওবায়দুল শেখ (৪৫), পিতা- আবু শেখ; জয়নাল (৩২), পিতা- লিটন মিয়া; নুর নবী (১২), পিতা- তুহিন শেখ এবং অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ‌যাদের ‌বয়স ‌(প্রায় ৩৫)।

গুরুতর আহত ৩ থেকে ৪ জনকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ঢাকা থেকে গোপালগঞ্জ গামী তিনটি যাত্রীবাহী বাস ও দুর্ঘটনা কবলিত ডিমবোঝাই পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এছাড়া আরও প্রায় ১৫ থেকে ২০টি যানবাহন ভাঙচুর করা হয়।
ঘটনার পর সন্ধ্যা থেকে ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।
এ বিষয়ে ভাঙ্গা থানার পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ ও পরবর্তী ঘটনাগুলোর বিষয়ে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

ভাঙ্গায় বাসচাপায় ৫ জন নিহত : মহাসড়ক অবরোধ ও যানবাহনে অগ্নিসংযোগ

আপডেট সময় : ০৫:৪০:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬