ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

ফরিদপুরে তিন দিনব্যাপী রথযাত্রা ও মহানাম যজ্ঞ শুরু ১৫ জুলাই

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৩৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৪৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গনে শ্রীশ্রী জগন্নাথদেবরূপী শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের স্মরণে তিন দিনব্যাপী রথযাত্রা ও মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হবে। আগামী ১৫ ও ১৬ জুলাই এবং ২৪ জুলাই নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসব পালিত হবে।
উৎসবের প্রথম দিন আগামী ১৫ জুলাই বুধবার বিকেল ৩ টায় রাঘব পণ্ডিত ও খোলাবেচা শ্রীধরের ভাবনায় শ্রীধাম ব্রাহ্মণকান্দা আঙিনার ভক্তবৃন্দ প্রভুর সেবার বিভিন্ন উপকরণ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও হরিনাম সংকীর্তনের মাধ্যমে শ্রীঅঙ্গনে ‘রাঘবের ঝালি সমর্পণ লীলা’ স্মরণ করবেন।
বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ‘রাঘবের ঝালি সমর্পণ লীলা কীর্তন’, যা পরিবেশন করবেন ফরিদপুরের কীর্তনশিল্পী শ্রী গোপেশ মোহন্ত।
১৬ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৮টায় শ্রীধাম শ্রীঅঙ্গন থেকে ব্রাহ্মণকান্দা আঙিনা পরিক্রমা করে বর্ণাঢ্য রথযাত্রার শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রা শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। বিকেল ৪টায় পদাবলী কীর্তন পরিবেশন করবেন শ্রী দিলিপ বিশ্বাস। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে সন্ধ্যা আরতী কীর্তন।
উৎসবের শেষ দিন ২৪ জুলাই (শুক্রবার) সকাল ৮টায় ব্রাহ্মণকান্দা আঙিনা থেকে জনতা ব্যাংকের মোড় পরিক্রমা করে ফিরতি রথযাত্রা শ্রীঅঙ্গনে এসে শেষ হবে। এরপর মহাপ্রসাদ বিতরণ করা হবে।
বিকেল ৪টায় কীর্তনমেলা এবং সন্ধ্যা ৭টায় আরতী কীর্তনের মাধ্যমে তিন দিনব্যাপী ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটবে।
উৎসব উপলক্ষে শ্রীধাম শ্রীঅঙ্গন প্রাঙ্গণে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজকরা ধর্মপ্রাণ ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা, মহানাম যজ্ঞ এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে তিন দিনব্যাপী রথযাত্রা ও মহানাম যজ্ঞ শুরু ১৫ জুলাই

আপডেট সময় : ০৫:৩৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬