কিবরিয়া স্বপনের স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
- আপডেট সময় : ১০:০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৪৬ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপনের স্ত্রী মেহেজাবিন আক্তার লোটাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম, এমপি।
আজ শুক্রবার ১০ জুলাই এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব এবং তাঁর পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দানের জন্য দোয়া করেন।
উল্লেখ্য, মেহেজাবিন আক্তার লোটাস গতকাল বৃহস্পতিবার ৯ জুলাই সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্বামী, দুই পুত্র এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।



















