ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা

ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ফরিদপুরে সংবাদ সম্মেলন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:০৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৭১ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

আগামীকাল রবিবার ২৮ জুন দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে একদিন ব্যাপী জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬।
এ উপলক্ষে আজ শনিবার ২৭ জুন ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত ফরিদপুর সদর হাসপাতালের তৃতীয় তলায় অবহিতকরণ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার সার্বিক প্রস্তুতি ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন তথ্য ‌প্রদান করেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। এ সময় প্রজেক্টর এর মাধ্যমে ‌সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদর্শন করেন ডাক্তার জ্যোতির্ময় চৌধুরী ‌এনওসিএস ফরিদপুর।

ফরিদপুরে সিভিল সার্জন ‌মাহমুদুল হাসান সাংবাদিকদের জানান, আগামীকাল রবিবার ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ২ হাজার ৪১টি টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের (১ লক্ষ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের (২ লক্ষ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।জেলায় মোট ৩ লাখ ১৮ হাজার ৫০১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪০ হাজার ৮৭৩ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৭৭ হাজার ৬২৮ জন শিশু রয়েছে। ক্যাম্পেইন সফল করতে জেলার ৯টি উপজেলা, ৭৯টি ইউনিয়ন এবং ফরিদপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অভিভাবকদের সচেতন করতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রচারণা চালানো হয়েছে। এছাড়া জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতা ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া হয়েছে। মসজিদে মসজিদে প্রচারের জন্য ইমামদেরও অবহিত করা হয়েছে।
এ সময় ‌ ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ ‌ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, গণসম্পৃক্ততা নিশ্চিত করা এবং অপপ্রচার রোধে সংবাদমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই কর্মসূচি সফল করতে ‌ সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা ‌ কামনা করা হয় ‌। এছাড়া ‌ঐদিন সকালে ফরিদপুর সদর হাসপাতালে ‌এই কর্মসূচির ‌উদ্বোধন করবেন ‌‌ফরিদপুর জেলা প্রশাসক ‌মাজহারুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ফরিদপুরে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১০:০৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬