ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম

জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকীতে বাসদের জোনাল শিক্ষা শিবির

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:০৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৫৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

শহিদ জননী জাহানারা ইমাম-এর ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ৭ নম্বর জোন (বৃহত্তর ফরিদপুর)-এর উদ্যোগে জোনাল শিক্ষা শিবির ও পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ২৬ জুন ফরিদপুর-গোপালগঞ্জের মিলনস্থল বাটিকামারী ইউনিয়নের প্রভাবতী নূর কিন্ডারগার্টেনে আয়োজিত এ শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন বাসদ ফরিদপুর অঞ্চল শাখার আহ্বায়ক মোসায়েদ হোসেন ঢালী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সজল বাড়ৈ।
শিক্ষা শিবিরে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য জনার্দন দত্ত নান্টু এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা সমন্বয়কারী ডা. মনীষা চক্রবর্তী। এছাড়া আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সদস্য সচিব সৈয়দ আলী মোল্লা, মুক্তিযোদ্ধা কমান্ডার ফিরোজ খান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, শিশির মণ্ডল, ইসাহাক মোল্লা, অনুপম নন্দী, মামুন মিয়া, ছাত্র ফ্রন্ট ফরিদপুর জেলা কমিটির অর্থ সম্পাদক মিফতি ইসলাম এবং সাবেক সদস্য কে এম সাইদুর রহমানসহ অন্যরা।

অনুষ্ঠানে ‘কমিউনিস্ট পার্টির মূল নীতি ও কমিউনিজমের নীতিমালা’ বইয়ের আলোকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, একটি বিপ্লবী দল হিসেবে বাসদের করণীয়, জাতীয় বাজেটের প্রভাব, সাধারণ মানুষের জীবনমানের অবনতি এবং এর উত্তরণের পথ নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বুর্জোয়া রাজনীতির সীমাবদ্ধতার ফল। তারা দাবি করেন, এ সংকট থেকে উত্তরণের জন্য একটি শক্তিশালী বিপ্লবী রাজনৈতিক শক্তি গড়ে তোলার বিকল্প নেই। একই সঙ্গে জনগণের অধিকার ও মুক্তির লক্ষ্যে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকীতে বাসদের জোনাল শিক্ষা শিবির

আপডেট সময় : ১০:০৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬