ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম

ভাগ্যবদলের আলো :: ফরিদপুরে ১৫৬ সুবিধাবঞ্চিত পরিবার পেল গরু

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৫৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৬৪ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ১৫৬টি গরু বিতরণ করছে নারী উন্নয়ন ফোরাম

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে বৈশ্বিক মহামারির প্রভাব মোকাবেলায় অবহেলিত, সুবিধাবঞ্চিত ও কর্মহীন জনগোষ্ঠীর পুনর্বাসন এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ ও গবাদি পশু বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ২৬ জুন দুপুরে শহরতলীর পশরায় নারী উন্নয়ন ফোরামের নিজস্ব অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরু বিতরণ করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
নারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সমাজ সেবা অধিদপ্তরের মহা পরিচালক শাহ্ মোহাম্মদ মাহবুব, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সাদিকুল হক,সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া , জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদ্দৌস ও নারী উন্নয়ন ফোরামের নির্বাহী পরিচালক আফরোজা সুলতানা। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সংগঠনের প্রতিনিধি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “বৈশ্বিক মহামারির কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও কর্মহীন মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং গবাদি পশু বিতরণের উদ্যোগ উপকারভোগীদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই জীবিকা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে। প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে নির্বাচিত উপকারভোগীদের মাঝে বৈশ্বিক মহামারির প্রভাব মোকাবেলায় অবহেলিত, সুবিধাবঞ্চিত ও কর্মহীন জনগোষ্ঠীর পুনর্বাসন এবং জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ১৫৬ টি গরু ও গো খাদ্য বিতরণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে সমাজ সেবা অধিদপ্তর ও নারী উন্নয়ন ফোরাম।

নিউজটি শেয়ার করুন

ভাগ্যবদলের আলো :: ফরিদপুরে ১৫৬ সুবিধাবঞ্চিত পরিবার পেল গরু

আপডেট সময় : ০৯:৫৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬