ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম

ফরিদপুরে গার্মেন্টস গোডাউনে অগ্নিকাণ্ড : ক্ষয়ক্ষতি ৪০-৫০ লাখ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৫২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৪৬ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর শহরের সরকারি নিউ মার্কেট সংলগ্ন মৌ সুপার মার্কেটের একটি গার্মেন্টস গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ২১ জুন বিকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে মুজিব সড়কে অবস্থিত মার্কেটটির তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। জানা গেছে, নকশী কাঁথা ব্যবসায়ী মো. রহমানিয়ার মালিকানাধীন ‘নকশী কাঁথা গার্মেন্টস’-এর গোডাউনে হঠাৎ আগুন জ্বলে ওঠে। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। এ সময় পুলিশ ও আশপাশের ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসের সদস্যদের সার্বিক সহযোগিতা করেন। অগ্নিকাণ্ডে গোডাউনে থাকা বিপুল পরিমাণ নকশী কাঁথা ও অন্যান্য মালামাল পুড়ে যায়। এছাড়া আগুন নেভাতে ব্যবহৃত পানিতে ভিজেও অনেক পণ্য নষ্ট হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ থেকে ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে গার্মেন্টস গোডাউনে অগ্নিকাণ্ড : ক্ষয়ক্ষতি ৪০-৫০ লাখ

আপডেট সময় : ০৩:৫২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬