ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

ফরিদপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় সভা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৪২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন চৌধুরী নায়াব ইউসুফ, সংসদ সদস্য ফরিদপুর-৩।
গতকাল শনিবার ২০ জুন সভা শেষে তিনি সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবার খোঁজখবর নেন। পরিদর্শনকালে ১০০ শয্যার এই হাসপাতালে বর্তমানে ধারণক্ষমতার চেয়ে অধিক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পরিস্থিতিতে হাসপাতালের বেড সংখ্যা বৃদ্ধি এবং বিদ্যমান সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া ‌ হাসপাতালের সামগ্রিক মানোন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় তিনি বলেন, “ফরিদপুরবাসীর জন্য সঠিক ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।” মতবিনিময় সভা ও পরিদর্শন শেষে তিনি হাসপাতালের চলমান পরিস্থিতি নিয়ে সন্তোষজনক সমন্বিত উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন। এ সময় ফরিদপুরে সিভিল সার্জন ডাক্তার মোঃ মাহমুদুল হাসান সহ স্বাস্থ্য শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় সভা

আপডেট সময় : ০৬:০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬