ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কৃষক পরিবারকে মাদক কারবারী সাঁজানোর চেষ্টার প্রতিবাদ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৫৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ২৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কেরশাইল গ্রামের কৃষক পরিবারকে মাদক কারবারী সাঁজানোর আপচেষ্টার প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। আজ শনিবার ২০ জুন সকালে ভুক্তভোগীর বাড়ীতে সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ জানান তারা। পরিবারটির দাবী, প্রতিপক্ষের লোকজন বাড়ীঘর থেকে উচ্ছেদ করার লক্ষ্যে দীর্ঘ দিন ধরে ষড়যন্ত্র করে আসছিলো। সম্প্রতি তারা স্থানীয় পুলিশকে মাদক সংক্রান্ত মিথ্যা তথ্য দিয়ে পরিবারটিকে হয়রানির চেষ্টা করে। যদিও পুলিশ বলছে, চাইলেই কাউকে মাদক দিয়ে হয়রানি করার সুযোগ নেই। সাংবাদিক সম্মেলনে কার্তিক ঘোষ অভিযোগ করেন, ১৮ জুন মধ্যরাতে পুলিশের একটি দল কার্তিক ঘোষের বাড়ীতে মাদক আছে জানিয়ে অভিযান পরিচালনা করেন। দীর্ঘ দুই ঘন্টা তল্লাসী চালিয়ে কোনো কিছু না পেয়ে ফিরে আসে পুলিশ দল।
কার্তিক ঘোষ মনে করেন, পরিকল্পিতভাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। স্থানীয় একটি প্রভাবশালী পক্ষ তাদেরকে উচ্ছেদ করতেই পুলিশ দিয়ে এভাবে হয়রানি করছে। তিনি দাবী করেন, জমিজমা বিরোধের সুত্র ধরে ওই পক্ষ প্রায়শ তাদের নানাভাবে হুমকী ধামকী দিয়ে আসছে। এমন হয়রানির কারণে শংশয়ে রয়েছে পরিবারটি। তারা মনে করছেন, যে কোনো সময় পরিবারটিকে বড় ধরনের বিপদে ফেলতে পারে ষড়যন্ত্রকারীরা। স্থাণীয়রা বলছেন, কার্তিক ঘোষের পরিবার অত্যন্ত নীরিহ প্রকৃতির। সেই দূর্বলতার সুযোগ নিতেই নানাভাবে পরিবারটিকে হয়রানি করা হচ্ছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবী করেছেন। একইসাথে পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করার দাবীও জানান এলাকার মানুষ। যদিও জয়নগর ফাঁড়ি পুলিশ জানান, গোপন তথ্যের ভিত্তিতেই তল্লাসি চালিয়ে কিছুই পাওয়া যায়নি। আর বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, চাইলেই কাউকে মাদক দিয়ে ফাঁসিয়ে দেয়ার সুযোগ নেই। পুলিশ তদন্ত করে সত্যতা পেলেই কেবল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি আরো জানান, কাউকে ফাঁসানোর চেষ্টা করাও অপরাধ। তাই সকল অপরাধিকেই আইনের আওতায় আসতে হবে।
স্থানীয়রা মনে করেন, একটি সাধারণ পরিবারকে ফাঁসিয়ে দেয়ার চেষ্টাকারীদের আইনের আওতায় আনা জরুরী, অন্যথায় অন্যায়ভাবে অপরাধের তকমার শিকার হবেন নিরপরাধিরাও।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কৃষক পরিবারকে মাদক কারবারী সাঁজানোর চেষ্টার প্রতিবাদ

আপডেট সময় : ০৫:৫৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬