ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

ফরিদপুরে গার্ডেনার্স এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৪২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফরিদপুর গার্ডেনার্স এসোসিয়েশন’। আজ বুধবার ১০ জুন সকাল ১০টায় ফরিদপুরের ময়েজউদ্দিন জেলা সরকারি গ্রন্থাগার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। সিনিয়র লাইব্রেরিয়ান জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ‌ ‌ গ্রন্থাগার চত্বরে বিভিন্ন প্রজাতির শোভা বর্ধনকারী ও পরিবেশবান্ধব গাছ রোপণ করা হয়। কর্মসূচির আওতায় ৫০টি স্নেক প্লান্ট, ৪টি তাল পাম, ২টি ভ্যারিগেটেড আগাভে, ২০টি চাইনা টগর এবং ২০টি মিনি রঙ্গন গাছ রোপণ করা হয়। এছাড়া পরিবেশবান্ধব নিমের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নন্দ মজুমদার, মো. জাহাঙ্গীর আলম, রাকেশ মণ্ডল এবং ফরিদপুর গার্ডেনার্স এসোসিয়েশনের সভাপতি সাগর নন্দীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। কর্মসূচিতে বক্তব্য রাখেন সভাপতি সাগর নন্দী। তিনি বলেন, “বসতবাড়ি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পতিত জমিতে শোভা বর্ধনকারী গাছের পাশাপাশি পরিবেশবান্ধব বৃক্ষরোপণ করা নির্মল পরিবেশ গঠনের জন্য অত্যন্ত জরুরি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে।” বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে স্থানীয়রা এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে গার্ডেনার্স এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : ০৫:০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬