ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর মহানগর শাখার আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ২৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, ফরিদপুর মহানগর শাখার আওতাধীন সারদা সুন্দরী মহিলা কলেজ শাখার পরিচিতি সভা শেষে মহানগর শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক পরিকল্পনা এবং সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচিতি বিনিময় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। সভায় বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠানের অষ্টকালীন কর্মসূচির অংশ হিসেবে শরবত বিতরণ কর্মসূচি বাস্তবায়নের বিষয়েও আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর মহানগর শাখার সভাপতি উদয় সরকার। সভা সঞ্চালনা করেন মহানগর শাখার সাধারণ সম্পাদক শৌভিক সাহা। এ সময় উপস্থিত ছিলেন মহানগর শাখার নির্বাহী সভাপতি সৌরভ সাহা, সহ-সভাপতি সুদীপ্ত শর্মা ও কৌশিক বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক চিরঞ্জিত মালো, সাংগঠনিক সম্পাদক অর্পণ দত্ত, সদস্য বিপুল কর্মকারসহ অন্যান্য নেতাকর্মীরা। এছাড়াও সারদা সুন্দরী মহিলা কলেজ শাখার সভাপতি ঊর্মি কুণ্ডু, সাধারণ সম্পাদক শর্মিষ্ঠা কর্মকার, সাংগঠনিক সম্পাদক মন্দিরা সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক রূপন্তি সাহা এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক কান্তা সরকার উপস্থিত ছিলেন। সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু যুব পরিষদ ফরিদপুর শাখার সাধারণ সম্পাদক অর্ণব দাস হৃদয়, সহ-সভাপতি অনুপ ঘোষসহ বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের কেন্দ্রীয়, জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ এবং সেবকবৃন্দ। বক্তারা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আগামী দিনের বিভিন্ন কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর মহানগর শাখার আলোচনা সভা

আপডেট সময় : ০৪:১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬