ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম

ফরিদপুরে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম আবির্ভাব তিথি ও র‌্যালী

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৩৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৪৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম আবির্ভাব তিথি পালিত হচ্ছে। এ উপলক্ষে শহরের চৌধুরী বাড়ি দুর্গা মন্দিরস্থ শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রম মন্দিরের উদ্যোগে আজ বুধবার ৩ জুন সকালে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল সাড়ে ৭টায় আশ্রম প্রাঙ্গণ থেকে একটি মঙ্গলময় ঊষা র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আশ্রম মন্দিরে এসে শেষ হয়। এতে ফরিদপুরসহ বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য ভক্ত-অনুরাগী ও ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন। এ সময় অনুষ্ঠানে ‌ উপস্থিত ছিলেন ‌ কমিটির সভাপতি ‌ ননীগোপাল বিশ্বাস ‌ সাধারণ সম্পাদক অশোক কুমার বিশ্বাস ‌ সহ কমিটির অন্যান্য কর্মকর্তা বৃন্দ ‌। এদিকে আবির্ভাব তিথি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর বিশেষ পূজা-অর্চনা, রাজভোগ, বাল্যভোগ ও সীতাভোগ নিবেদন। এছাড়া ভক্তদের অংশগ্রহণে প্রার্থনা, নামসংকীর্তন ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজকরা জানান, শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আদর্শ ও মানবকল্যাণের বাণী নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিবছরই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে আশ্রম প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম আবির্ভাব তিথি ও র‌্যালী

আপডেট সময় : ০৪:৩৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬