ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা

ফরিদপুরে হামের প্রাদুর্ভাবে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৫৪ ও মৃত্যু ২

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৩১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর জেলায় হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। জেলার সর্বশেষ স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ২ জুন প্রকাশিত জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ জুন পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ২ হাজার ২৩৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে হামে আক্রান্ত হয়ে মোট ২০ জনের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ১২ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দুই হাসপাতালে মোট ১৯০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ৫৫ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৫ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে মোট ৬১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে জেনারেল হাসপাতাল থেকে ১৪ জন এবং মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৪৭ জন ছাড়পত্র পেয়েছেন। উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যায় বোয়ালমারী উপজেলায় ২৩ জন, সালথায় ২২ জন, আলফাডাঙ্গায় ২১ জন, সদরপুরে ১৪ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১১ জন, মধুখালীতে ৬ জন, ফরিদপুর সদরে ৫ জন এবং নগরকান্দায় ২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের অধিকাংশই শিশু। হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে এবং অভিভাবকদের শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, সর্দি, কাশি ও শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে হামের প্রাদুর্ভাবে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৫৪ ও মৃত্যু ২

আপডেট সময় : ০৯:৩১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬