ট্রেন্ডিং :
ফরিদপুর মেডিকেল হাসপাতালে হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু
অনলাইন ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৮:০৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ৪২ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৭ মে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত শিশুরা হলো— রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া এলাকার মোঃ রেজার ছেলে আয়ান (৯ মাস) এবং ফরিদপুর সদর উপজেলার হারুকান্দি এলাকার মোঃ কামরুলের ছেলে আব্দুল্লাহ (৩ মাস)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হামে আক্রান্ত হয়ে শিশু দু’টি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ২৯ মে সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।




















