ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৯:২৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ৯১ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মেহেদী হাসান (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ২৮ মে সকালে উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান ওই এলাকার হাফিজুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মেহেদী হাসান মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তিনি বেশিরভাগ সময় মামার বাড়িতে অবস্থান করতেন। ঈদ উপলক্ষে দুই দিন আগে তিনি নিজ বাড়িতে আসেন। ঈদের নামাজের জামাত শেষে তিনি বাড়িতে ফিরে যান। পরিবারের সদস্যরা কোরবানির কাজে বাইরে থাকাকালে সকাল আনুমানিক সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে নিজ বসতঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয় লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বোয়ালমারী থানার এসআই সরল কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



















