ট্রেন্ডিং :
ফরিদপুরে হামের মৃত্যু হার প্রতিনিয়ত বাড়ছে
হামে আক্রান্ত হয়ে আরো ১ শিশুর মৃত্যু
অনলাইন ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৭:৫৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ৪৪ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জান্নাতি (৬ মাস) নামের আরো এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ২৬ মে হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। মৃত শিশুর নাম জান্নাতি। সে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর এলাকার নুর হকের কন্যা। জানা গেছে, গত ২৪ মে হাম আক্রান্ত অবস্থায় শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই নিয়ে ফরিদপুরে মোট ১৪ জন শিশু হাম আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। স্বাস্থ্য বিভাগ হাম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও টিকাদান কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে।



















