ফরিদপুরে নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : ০৭:০০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক ও সাহিত্যিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী রবিবার ২৪ মে বিকেল ৪টায় ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজ মঞ্জিল প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি প্রফেসর আলতাফ হোসেন সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলনের সঞ্চালনায় উপমহাদেশীয় রাজনীতির স্মৃতিবিজড়িত ময়েজ মঞ্জিলের বকুল ছায়াচ্ছন্ন সবুজ চত্বরে অনুষ্ঠিতব্য এ আয়োজনে কবি নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি থাকছে নজরুল বিষয়ক একটি বিচিত্র প্রদর্শনী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম পিপিএম এবং জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। এছাড়া অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ট নজরুল-বীক্ষক ও চলচ্চিত্র তাত্ত্বিক অনুপম হায়াৎ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইতিহাসবিদ বদিউজ্জামান চৌধুরী উক্ত অনুষ্ঠানে সাহিত্য- সংস্কৃতিপ্রেমী সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।



















