ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার কার্যকরী সংসদ গঠন
- আপডেট সময় : ০৩:৪৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৩৭ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার ২৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী সংসদ গঠন করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রের ১৫(ক) ধারা অনুযায়ী গত ১ মে ২০২৬ খ্রিস্টাব্দে আহ্বায়ক কমিটির সভায় এ কমিটি গঠন করা হয়। পরে ১৬ মে অনুষ্ঠিত সাধারণ সভায় কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন তৌহিদুল ইসলাম স্ট্যালিন। সহ-সভাপতি পদে রয়েছেন জাহাঙ্গীর খান, আলম খান ও শিপ্রা গোস্বামী। সাধারণ সম্পাদক হয়েছেন হাসানউজ্জামান। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিঠু ও সাহানা আক্তার জলি।এছাড়া অর্থ সম্পাদক পদে এম.এ. রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো. শান্ত শেখ, দপ্তর সম্পাদক মো. সালাহউদ্দিন খান, তথ্য প্রযুক্তি সম্পাদক সঞ্জয় ঘোষ, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী নিলয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এস পলাশ খান, পাঠাগার ও গবেষণা সম্পাদক বাদল দাস, নাট্য সম্পাদক আনিসুর রহমান এবং সমাজকল্যাণ সম্পাদক হিসেবে আমির হোসেন হামিদ দায়িত্ব পেয়েছেন। কমিটির নির্বাহী সদস্যরা হলেন খন্দকার মাহফুজুল আলম মিলন, মফিজ ইমাম মিলন, সৈয়দ জুনায়েদ পারভেজ, গোলাম রব্বানী ভূইয়া রতন, মনোয়ারা মোর্শেদা চৌধুরী, নন্দিতা ঘোষ ও আবু সুফিয়ান চৌধুরী কুশল। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাহিত্য ও সংস্কৃতিচর্চার প্রসার এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে নতুন এই কার্যকরী সংসদ কাজ করবে।




















