ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম

নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে

ফরিদপুরে মহিলা পরিষদের সমাবেশ

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৫১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ২৭ , ০৪ বার পড়া হয়েছে

নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে ফরিদপুরে মহিলা পরিষদের সমাবেশ।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে দেশব্যাপী নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে ফরিদপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ১৯ মে বিকেলে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায় এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হোসনে আরা খানম। সমাবেশে বক্তব্য রাখেন নারী নেত্রী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, সহ-সাধারণ সম্পাদক জেসমিন কবির, মহিলা পরিষদ সদস্য রুমা সাহা, সাংগঠনিক সম্পাদক ডিউবি সিকদার, পরিবেশ বিষয়ক সম্পাদক খুশি খন্দকার, প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট প্রীতি কনা রাহা, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক সিগমা আলিম ছন্দা, লিগ্যাল এইড বিষয়ক সম্পাদক রুবিয়া মিল্লাত, বৃন্দাবন মোড় পাড়া কমিটির নেত্রী সবিতা বিশ্বাস এবং কার্যনির্বাহী কর্মকর্তা প্রসেনজিৎ বিশ্বাস।

বক্তারা দেশের বিভিন্ন স্থানে নারী ও কন্যাদের প্রতি সহিংসতার তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, সরকার পরিবর্তন হলেও নারী ও শিশুদের প্রতি নির্যাতনের চিত্র বদলায় না। যুগের পর যুগ এ ধরনের সহিংসতা চলতে থাকায় উদ্বেগ প্রকাশ করেন তারা।
বক্তারা আরও বলেন, দেশে নারী নির্যাতনের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে ২ থেকে ৫ বছর বয়সী শিশুরাও নিরাপদ নয়, যা সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সমাবেশে বক্তারা নারী-পুরুষের সম্মিলিত অংশগ্রহণে সমাজ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারীদের সম্মান নিশ্চিত করা গেলে জাতির উন্নয়ন সম্ভব। পাশাপাশি এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে

ফরিদপুরে মহিলা পরিষদের সমাবেশ

আপডেট সময় : ০৩:৫১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬