ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতীর মৃত্যু

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:২৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ২২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাদের নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ১৯ মে সকালে তার মৃত্যু হয়। আব্দুল কাদের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ফলসি গ্রামের ওয়াহেদ মোল্লার ছেলে।নারী নির্যাতন দমন আইনের একটি মামলায় আদালতের মাধ্যমে তিনি গোপালগঞ্জ জেলা কারাগারের হাজতী (বন্দী) ছিলেন।ফরিদপুর জেলা কারাগারের সুপার শওকত হোসেন মিয়া জানান, হাজতি আব্দুল কাদের গোপালগঞ্জ জেলা কারাগারে হৃদরোগ জনিত কারনে অসুস্থ হন। তার উন্নত চিকিৎসার জন্য নিয়ম অনুযায়ী ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়। গতকাল সোমবার ১৮ মে বিকেলে ওই হাজতী ফরিদপুর কারাগারে পৌছলে কারা ফটকে দাপ্তরিক কার্যক্রম শেষে দ্রুত সময়ের মধ্যেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর সংবাদ জানানোর পর পরিবারের সদস্যরা ফরিদপুরে এসে পৌঁছেছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যের নিকট হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতীর মৃত্যু

আপডেট সময় : ০৯:২৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬