ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম

ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৩৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৪৯ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডার স্থানীয় ইস্যু চিহ্নিতকরণ এবং শান্তি বিষয়ক স্থানীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ১৬ মে শহরের এসডিসি কনফারেন্স রুমে রাসিন ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)-এর যৌথ আয়োজনে এবং ইউএন উইমেনের সহায়তায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)-এর পরিচালক শাহনাজ সুমি। অনুষ্ঠানে ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘের উপ-পরিচালক নাসরিন বেগম। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি শিপ্রা রায়, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাসউদা হোসেন, কোতয়ালী থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আব্দুল্লাহ বিশ্বাস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মালেক তালুকদার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন, শহর সমাজসেবা কর্মকর্তা এস. এম. সুজাউদ্দিন রাশেদ এবং ব্লাস্ট ফরিদপুর ইউনিটের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী। কর্মশালায় এফডিএ-এর উপদেষ্টা মোঃ আজহারুল ইসলাম, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, বিএফএফ-এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বিরসহ বিভিন্ন শ্রেণি-পেশা ও কমিউনিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় নারী, শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং টেকসই শান্তি প্রতিষ্ঠায় করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা

আপডেট সময় : ০৩:৩৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬