ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা

ফরিদপুরে পরিত্যক্ত শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস উদ্ধার

অনলাইন ষ্টাফ রিপোটার, দৈনিক ভূবনেশ্বর
  • আপডেট সময় : ০৭:৫৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ৫৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের কোতয়ালী থানার করিমপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১০টি শর্টগানের কার্তুজ ও ৯টি টিয়ার গ্যাস সেল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। আজ মঙ্গলবার ৩১ মার্চ দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় র‌্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল করিমপুর এলাকার রইচ উদ্দিন মুন্সী (৫১) এর পোল্ট্রি ফার্মের পশ্চিম পাশে কানাইপুর-চাঁদপুরগামী পাকা সড়কের পার্শ্ববর্তী একটি কলাবাগানে অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি শর্টগানের কার্তুজ ও ৯টি টিয়ার গ্যাস সেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কার্তুজ ও টিয়ার গ্যাস সেল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধে তাদের গোয়েন্দা ভিত্তিক তৎপরতা অব্যাহত রয়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে পরিত্যক্ত শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস উদ্ধার

আপডেট সময় : ০৭:৫৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬