ট্রেন্ডিং :
ফরিদপুরে এনসিপির মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় সাইফ খাঁন
অনলাইন ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৩:০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে
আসন্ন ফরিদপুর পৌরসভা নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাইফ খাঁন। তিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাইফ খাঁনের সম্ভাব্য মেয়র প্রার্থিতার বিষয়টি ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।



















