ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম

মায়ের হাত ধরে বেরিয়ে নিখোঁজ জুহি : ১০ দিনেও মেলেনি সন্ধান

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:০২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৩৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে ফাতেমাতুজ জহুরা ওরফে জুহি (১০) নামে এক চতুর্থ শ্রেণির স্কুলছাত্রী এবং তার মা এলিজা শারমিন (৪৮) ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল বিকেলে মায়ের সঙ্গে ঘুরতে বের হওয়ার পর থেকেই মা-মেয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তাদের সন্ধান মেলেনি। নিখোঁজ জুহি ফরিদপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তারা ফরিদপুর শহরের লাক্সারি হাসান টাওয়ারের দ্বিতীয় তলায় বসবাস করতেন। ঘটনার পর থেকেই পরিবারটি চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে। নিখোঁজ শিশুর বাবা জামাল উদ্দিন ওরফে কানু জানান, তার স্ত্রী এলিজা শারমিন দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন।

এর আগেও একাধিকবার তিনি কাউকে না জানিয়ে বাইরে গিয়েছিলেন এবং পরে ফিরে এসেছিলেন। তবে এবার দীর্ঘ সময় পার হলেও কোনো খোঁজ না পাওয়ায় পরিবারটি চরম দুশ্চিন্তায় রয়েছে। এদিকে ১০ দিনেও সন্ধান না পেয়ে পরিবারটি আজ শনিবার (৯ মে) ফরিদপুর কোতয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিয়েছে। একই সঙ্গে কেউ সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে পরিবার। যোগাযোগের জন্য ০১৬১১-৮৩০১৪৩ নম্বর দেওয়া হয়েছে। এ বিষয়ে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং নিখোঁজদের উদ্ধারে উদ্যোগ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

মায়ের হাত ধরে বেরিয়ে নিখোঁজ জুহি : ১০ দিনেও মেলেনি সন্ধান

আপডেট সময় : ১০:০২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬