ট্রেন্ডিং :
ফরিদপুরে ২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
অনলাইন ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৭:৩৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৪৬ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ (একুশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রবিবার ৩ মে পুলিশ পরিদর্শক ও অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ফরিদপুর সৈয়দ মোঃ আলমগীর হোসেনের দিকনির্দেশনায় এসআই মোঃ আহাদুজ্জামান ও তার সঙ্গীয় অফিসার ও ফোর্স ফরিদপুর কোতয়ালী থানাধীন বাদামতলী এলাকায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে গ্রেফতারকৃত আসামি বাপ্পি মালো (৩২), পিতা সুশান্ত মালো, মাতা সুচিত্রা রানী মালো, সাং গুহলক্ষ্ণীপুর রেল বস্তি, থানা কোতয়ালী, জেলা ফরিদপুর। তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



















