ট্রেন্ডিং :
ফরিদপুর ডিবি ও সালথা থানা পুলিশের যৌথ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
অনলাইন ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৩:৫৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৬০ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে ডিবি (গোয়েন্দা) পুলিশ ও সালথা থানা পুলিশের যৌথ অভিযানে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার ২৯ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর সদর উপজেলার পূর্ব খাবাসপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শহিদুল হাসান খান সোহাগ ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আটঘর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
পুলিশ সূত্রে জানা গেছে, শহিদুল হাসান খান সোহাগ বিস্ফোরক দ্রব্যসহ একাধিক মামলার পলাতক আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সালথা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



















