ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম

ফরিদপুর সালথা উপজেলায় মাদকবিরোধী মানববন্ধন

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৪৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের সালথা উপজেলায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ২৯ এপ্রিল দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্থানীয় বাসিন্দা বাদশা মোল্লার এলাকাবাসী অংশ নেন। এতে রামকান্তপুর ইউনিয়নের বলিভদ্রদিয়া, বাহিরদিয়া সহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা এলাকায় মাদক নির্মূলের দাবিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তারা অভিযোগ করেন, বলিভদ্রদিয়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মেহেদী হাসানসহ একটি চক্র এলাকায় মাদকের বিস্তার ঘটিয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। বক্তারা মেহেদী হাসানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় বক্তারা আরও অভিযোগ করেন, গত ১৮ এপ্রিল মেহেদী হাসানকে গ্রেফতার করতে গেলে সালথা থানার এএসআই ইমরান হাসানের ওপর হামলার ঘটনা ঘটে, যা মাদকবিরোধী কার্যক্রমকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
উল্লেখ্য, এএসআই ইমরান হাসানের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত মেহেদী হাসান বর্তমানে গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছেন।  এলাকাবাসী দ্রুত মাদক নির্মূল এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর সালথা উপজেলায় মাদকবিরোধী মানববন্ধন

আপডেট সময় : ১২:০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬