ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম

ফরিদপুরে ২ কর্মকর্তা বদলি: প্রাথমিক বৃত্তি পরীক্ষার ১৫৪ পরীক্ষার্থীর ওএমআর নম্বর হারানো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৪৯ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুর সদরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ১৫৪ জন পরীক্ষার্থীর ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) নম্বর হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর সদরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ১৫৪ জন পরীক্ষার্থীর ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) নম্বর হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জানা যায়, গত ১৫ থেকে ১৮ এপ্রিল দেশব্যাপী অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার শেষ দিনে (১৮ এপ্রিল) ফরিদপুর সদরের ভাটিলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই কেন্দ্রে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, “বাংলাদেশ ও বিশ্ব পরিচয়” বিষয়ের পরীক্ষার ওএমআর শিটগুলো কেন্দ্র থেকেই হারিয়ে যায়, যার সংখ্যা ১৫৪টি। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোশাররফ জানান, শেষ পরীক্ষার দিন এ ঘটনা ঘটে। তবে তিনি দাবি করেন, ওএমআর শিট হারিয়ে গেলেও পরীক্ষার্থীদের মূল্যায়নে কোনো সমস্যা হবে না। কারণ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইনফরমেশন ম্যানেজমেন্ট ডিভিশন (আইএমডি) ইতোমধ্যে তথ্য পুনরুদ্ধার (রিকভার) করতে সক্ষম হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনার পর প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাকে এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অজয় কুমার দাসকে ফরিদপুর জেলার বাইরে, টাঙ্গাইলসহ অন্যত্র বদলি করা হয়েছে। পাশাপাশি বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তীতে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, ওএমআর শিট হারানোর ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে ২ কর্মকর্তা বদলি: প্রাথমিক বৃত্তি পরীক্ষার ১৫৪ পরীক্ষার্থীর ওএমআর নম্বর হারানো

আপডেট সময় : ১০:০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬