ট্রেন্ডিং :
ফরিদপুরে ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
অনলাইন ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৭:৫২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঐদিন বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ঐদিন সকাল ৮টা ৪৫ মিনিটে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে এসে শেষ হবে। এছাড়া সকাল ৯টা ৪৫ মিনিটে একই ভবনের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আইনজীবী, গণমাধ্যমকর্মী ও সুধীজন অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।



















