ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে ‌কুখ্যাত মাদক কারবারি সাহেদাসহ আটক ২

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:৪৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৫৯ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর অভিযানে কুখ্যাত মাদক কারবারি মোসা. সাহেদা বেগম ও তার এক সহযোগীকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে জানা গেছে ‌ গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ২০ এপ্রিল সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ফরিদপুর শহরের ২ নম্বর কুঠিবাড়ী গৃহলক্ষ্মীপুর এলাকায় জেলা কার্যালয়, ফরিদপুরের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে মোসা. সাহেদা বেগম (পিতা-মৃত মান্নান শেখ, মাতা-সালমা বেগম) ও তার সহযোগী মো. সোনাজান খা (উভয়ের ঠিকানা গৃহলক্ষ্মীপুর, কোতয়ালী থানা, ফরিদপুর) কে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর-৬৫, তারিখ: ২০/০৪/২০২৬। আরো জানা গেছে ‌সাহেদা বেগম পূর্বে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কারণে ৫ ডিসেম্বর ২০২৩ সালে লিখিত মুচলেকা দিয়ে ভবিষ্যতে মাদক ব্যবসা না করার অঙ্গীকার করেছিলেন। কিন্তু সেই অঙ্গীকার ভঙ্গ করে তিনি পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। এর আগে গত ৩০ মার্চ ২০২৬ তারিখে তার বিরুদ্ধে ৬০০ পিস ইয়াবাসহ একটি নিয়মিত মামলা দায়ের করা হয় এবং তিনি ওই মামলার পলাতক আসামি ছিলেন। এছাড়া পিপিআর যাচাই করে তার বিরুদ্ধে পূর্বে আরও ১৯টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ফরিদপুরের উপ-পরিচালক শিরীন আক্তার জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে ‌কুখ্যাত মাদক কারবারি সাহেদাসহ আটক ২

আপডেট সময় : ০১:৪৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬