ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
দীর্ঘ যাত্রায় বিরতি, শেষ হলো জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ ফরিদপুরে কাজী হাসানুজ্জামান নির্ঝর স্মৃতি সংঘের ক্রিকেট অনুশীলন শুরু শোক সংবাদ :: ফরিদপুরের টিপু খন্দকার আর নেই ফরিদপুর মুসলিম মিশন কলেজের রজতজয়ন্তী উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন ও শোভাযাত্রা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন :: ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ফরিদপুরে বরেণ্য চিকিৎসক ডা. শেখ ইউনুস আলীকে নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শিত মধুখালীতে রাতের আঁধারে মহাসড়কের গাছ কেটে নাশকতার চেষ্টা ফরিদপুর কোতোয়ালী থানার পুলিশ ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ :: অল্পের জন্য রক্ষা ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিআইজির ব্রিফিং প্যারেড ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত মানিক মোল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ফরিদপুরে কাজী হাসানুজ্জামান নির্ঝর স্মৃতি সংঘের ক্রিকেট অনুশীলন শুরু

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:২৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ২০ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুরে আনুষ্ঠানিকভাবে ‘কাজী হাসানুজ্জামান নির্ঝর স্মৃতি সংঘ’-এর ক্রিকেট অনুশীলন শুরু হয়েছে। আসন্ন ফরিদপুর জেলা ক্রিকেট লিগে অংশগ্রহণের লক্ষ্যে খেলোয়াড়দের প্রস্তুতিমূলক এই অনুশীলন কার্যক্রম শুরু করা হয়।
উদ্যোক্তারা জানান, স্বেচ্ছাসেবী এই সংগঠনটি কেবল ক্রীড়াঙ্গনেই সীমাবদ্ধ থাকবে না; বরং খেলাধুলার পাশাপাশি জেলার বিভিন্ন সামাজিক ও মানবিক সেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করবে।
সংগঠনের সভাপতি ও সাবেক ক্রিকেটার মোসাব্বির হাসান নিবীড় অনুশীলন কার্যক্রম প্রসঙ্গে বলেন, “সংগঠনের প্রতিটি ভালো উদ্যোগ ও কার্যক্রমে আমি আমার সাধ্যমতো অংশগ্রহণ ও সহযোগিতা করে যাব।” এ সময় তিনি তাঁর প্রয়াত বাবার রুহের মাগফেরাত কামনা করে ফরিদপুরবাসীসহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য, আসন্ন ফরিদপুর জেলা ক্রিকেট লিগে অংশগ্রহণের মধ্য দিয়েই ‘কাজী হাসানুজ্জামান নির্ঝর স্মৃতি সংঘ’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু হতে যাচ্ছে। ক্রীড়ার মানোন্নয়নের পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সেবামূলক কাজে এগিয়ে আসার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে কাজী হাসানুজ্জামান নির্ঝর স্মৃতি সংঘের ক্রিকেট অনুশীলন শুরু

আপডেট সময় : ১০:২৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬