ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
দীর্ঘ যাত্রায় বিরতি, শেষ হলো জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ ফরিদপুরে কাজী হাসানুজ্জামান নির্ঝর স্মৃতি সংঘের ক্রিকেট অনুশীলন শুরু শোক সংবাদ :: ফরিদপুরের টিপু খন্দকার আর নেই ফরিদপুর মুসলিম মিশন কলেজের রজতজয়ন্তী উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন ও শোভাযাত্রা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন :: ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ফরিদপুরে বরেণ্য চিকিৎসক ডা. শেখ ইউনুস আলীকে নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শিত মধুখালীতে রাতের আঁধারে মহাসড়কের গাছ কেটে নাশকতার চেষ্টা ফরিদপুর কোতোয়ালী থানার পুলিশ ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ :: অল্পের জন্য রক্ষা ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিআইজির ব্রিফিং প্যারেড ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত মানিক মোল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ফরিদপুর কোতোয়ালী থানার পুলিশ ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ :: অল্পের জন্য রক্ষা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:০৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ১৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুর কোতোয়ালী থানার পুলিশ সদস্যদের আবাসিক ব্যারাক ভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। তবে ককটেলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের একটি মার্কেটের ছাদে বিস্ফোরিত হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে একদল দুষ্কৃতকারী থানার সীমানাপ্রাচীর ঘেঁষে অবস্থিত পুলিশ সদস্যদের দোতলা আবাসিক ‘ব্যারাক ভবন-২’ লক্ষ্য করে ককটেলটি ছুড়ে মারে। কিন্তু সেটি ব্যারাকে না পড়ে পাশের ‘ফরিদপুর পৌর মার্কেটের’ তৃতীয় তলার টিনের ছাদে গিয়ে পড়ে এবং বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই মার্কেটের ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। এ সময় আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর কোতোয়ালী থানার পুলিশ ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ :: অল্পের জন্য রক্ষা

আপডেট সময় : ০৫:০৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬