ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
দীর্ঘ যাত্রায় বিরতি, শেষ হলো জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ ফরিদপুরে কাজী হাসানুজ্জামান নির্ঝর স্মৃতি সংঘের ক্রিকেট অনুশীলন শুরু শোক সংবাদ :: ফরিদপুরের টিপু খন্দকার আর নেই ফরিদপুর মুসলিম মিশন কলেজের রজতজয়ন্তী উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন ও শোভাযাত্রা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন :: ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ফরিদপুরে বরেণ্য চিকিৎসক ডা. শেখ ইউনুস আলীকে নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শিত মধুখালীতে রাতের আঁধারে মহাসড়কের গাছ কেটে নাশকতার চেষ্টা ফরিদপুর কোতোয়ালী থানার পুলিশ ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ :: অল্পের জন্য রক্ষা ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিআইজির ব্রিফিং প্যারেড ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত মানিক মোল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ফরিদপুরে চৌধুরী মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৪৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৩৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ও সমাজসেবক ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া)-এর ৫৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শহরের ঐতিহ্যবাহী ময়েজ মঞ্জিল জামে মসজিদ ও বাসভবনে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মরহুম চৌধুরী মোহন মিয়া ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের পিতা এবং বর্তমান সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের দাদা।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, শহর বিএনপির সাবেক সভাপতি মো. রেজাউল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিনাল এবং এম টি আক্তার মিতুল।
এ ছাড়াও ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে মরহুম চৌধুরী মোহন মিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক ও সমাজসেবামূলক জীবনের কথা স্মরণ করা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে চৌধুরী মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৪৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬