ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
দীর্ঘ যাত্রায় বিরতি, শেষ হলো জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ ফরিদপুরে কাজী হাসানুজ্জামান নির্ঝর স্মৃতি সংঘের ক্রিকেট অনুশীলন শুরু শোক সংবাদ :: ফরিদপুরের টিপু খন্দকার আর নেই ফরিদপুর মুসলিম মিশন কলেজের রজতজয়ন্তী উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন ও শোভাযাত্রা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন :: ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ফরিদপুরে বরেণ্য চিকিৎসক ডা. শেখ ইউনুস আলীকে নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শিত মধুখালীতে রাতের আঁধারে মহাসড়কের গাছ কেটে নাশকতার চেষ্টা ফরিদপুর কোতোয়ালী থানার পুলিশ ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ :: অল্পের জন্য রক্ষা ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিআইজির ব্রিফিং প্যারেড ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত মানিক মোল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ফরিদপুর থেকে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা হারুন-অর রশিদ পিনু গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৫৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ২৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকা থেকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হারুন-অর রশিদ পিনু (৫২)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের বাসিন্দা। পিনু রাতইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে আওয়ামী লীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড ও তাণ্ডবের ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে পিনুকে প্রথম সারিতে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। ওই এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের অন্যতম নেতৃত্বস্থানীয় সংগঠক হিসেবে তিনি পরিচিত ছিলেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর থেকে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা হারুন-অর রশিদ পিনু গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬