ট্রেন্ডিং :
এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:৫৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ২৫ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কানাইপুর স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কলেজের ‘ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান’ হলরুমে আনন্দঘন পরিবেশে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
কানাইপুর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আহসান উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন।
কলেজের প্রভাষক উত্তম কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কানাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আ. মোতালেব শেখ, প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ শাহ মো. শাহজাহান মোল্লা এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানা কবীর। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরদিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন এবং কোশাগোপালপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিউদ্দিন ঠাকুর।

অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকের এই সাফল্য শিক্ষার্থীদের আগামী দিনের উচ্চশিক্ষা ও কর্মজীবনের পথ প্রশস্ত করবে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দিয়ে সংবর্ধিত করা হয়।



















