ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

প্রতিকূল আবহাওয়ায়ও মাঠে মহানগর বিএনপি নেতাকর্মীরা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুর মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিবাদ ও সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছেন মহানগর বিএনপি ‌বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচির প্রতিবাদে তাঁরা নগরীর বিভিন্ন স্থানে অবস্থান নেন। এ সময় বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে নেতাকর্মীরা অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও এবং নাশকতামূলক কর্মকাণ্ডের অপচেষ্টার প্রতিবাদ জানান। পাশাপাশি ফরিদপুরের স্বাভাবিক জনজীবন, শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে সজাগ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচিতে নেতৃত্ব দেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও ফরিদপুর পৌরসভার মেয়র প্রার্থী এ এফ এম কাইয়ুম জঙ্গী।

এ সময় সংগঠনটি সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ ‌ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

প্রতিকূল আবহাওয়ায়ও মাঠে মহানগর বিএনপি নেতাকর্মীরা

আপডেট সময় : ০১:১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬