জিতু হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৭:৪২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ৪৪ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের সিংপাড়া নিবাসী কৌশিক সাহা জিতু হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১৬ নভেম্বর সকাল ১১:৪০ মিনিটে ফরিদপুর নতুন বাসস্ট্যান্ডে উক্ত মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা বাস মালিক ও সকল শ্রমিকবৃন্দের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কৌশিক সাহা জিতু হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
এ সময় বক্তব্য রাখেন জেলা বাস মালিক গ্রুপের সদস্য মুরাদ হোসেন ও ১০৫৫ এর সভাপতি মোহাম্মদ ইয়াসিন মোল্লা ।
এ সময় ফরিদপুর বাসস্ট্যান্ডের বিভিন্ন স্তরের শ্রমিকবৃন্দ উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন।



















