ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা

ফরিদপুর ও ভাঙ্গায় আলাদা মামলা দায়ের :: সতর্ক অবস্থানে অতিরিক্ত পুলিশ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:১৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ২৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুর শহরে বাসে আগুন দিয়ে চালককে হত্যার ঘটনা এবং ভাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের মশাল মিছিলের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ভাঙ্গা গোলচত্বরসহ জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা থানা পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। এর আগে তিনি ভাঙ্গাসহ আশপাশের কয়েকটি থানার চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ সভায় মিলিত হন।
সাংবাদিকদের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, “শুধু ভাঙ্গাই নয়, ফরিদপুর জেলাসহ আশপাশের কয়েকটি থানার আইনশৃঙ্খলা সমন্বয়ে রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে অর্থনীতি ধ্বংস ও সড়কের প্রাণচাঞ্চল্য নষ্ট করতে চায়, তারা কখনো সফল হবে না। বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হবে না।”
গত ৯ নভেম্বর দিবাগত রাতে ফরিদপুর শহরের পৌর বাস টার্মিনাল এলাকায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় চালকের মৃত্যু হয়। অন্যদিকে, ভাঙ্গায় মশাল মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়। এই দুই ঘটনার প্রসঙ্গ টেনে ডিআইজি জানান, প্রতিটি ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ফরিদপুর ও ভাঙ্গায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে।
এ সময় উপস্থিত ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী জানান, বাসে আগুন দিয়ে চালক হত্যার ঘটনায় জড়িতদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানায় দায়ের করা এই মামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে গণমাধ্যমের সামনে হাজির করা হবে। তবে তদন্তের স্বার্থে মামলার বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করেনি পুলিশ।
অপরদিকে, ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। তিনি জানান, মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টার অভিযোগে বুধবার (১১ নভেম্বর) রাতে ২৯০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে মামলাটি দায়ের করা হয়। ইতোমধ্যে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
পরিদর্শনকালে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে সতর্ক থাকার কঠোর দিকনির্দেশনা দেন ঢাকা রেঞ্জের ডিআইজি।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর ও ভাঙ্গায় আলাদা মামলা দায়ের :: সতর্ক অবস্থানে অতিরিক্ত পুলিশ

আপডেট সময় : ০৫:১৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬