ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

এমপি শহিদুল ইসলাম বাবুল শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন ঘুরে দেখালেন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৩৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের সদরপুর উপজেলার লোহারটেক উচ্চ বিদ্যালয়ের একদল শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছে। আজ সোমবার (৯ নভেম্বর) শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবনে স্বাগত জানান ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সংসদ ভবনের বিভিন্ন স্থান ঘুরে দেখান।
শিক্ষার্থীদের অনেকের কাছে এটি ছিল প্রথম ঢাকা সফর এবং জাতীয় সংসদ ভবন দেখার অভিজ্ঞতা। সংসদ ভবনে এসে তাদের মধ্যে আনন্দ, বিস্ময় ও কৌতূহল দেখা যায়।

এ সময় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, মেধাবী শিক্ষার্থীদের পাশে তিনি সব সময় রয়েছেন। শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে, নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে এবং ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। তারাই আগামীর বাংলাদেশ।
শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শনের এ উদ্যোগে সহযোগিতা করায় লোহারটেক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মীর সোলায়মানের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এমপি শহিদুল ইসলাম বাবুল শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন ঘুরে দেখালেন

আপডেট সময় : ০৪:০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬