ট্রেন্ডিং :
ফরিদপুরে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু মোট মৃতের সংখ্যা ৫
অনলাইন ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১০:১৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৩৭ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে হামে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ (৮ মাস) নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামে আক্রান্ত হয়ে মোট ৫ জন শিশুর মৃত্যু হলো। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ১৭ এপ্রিল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। নিহত শিশুর পিতার নাম তানজিল। তাদের বাড়ি ফরিদপুরের পশ্চিম আলিপুর এলাকায়। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় হামের সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আক্রান্ত এলাকায় টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।




















