ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা

স্কুলছাত্রী ধর্ষণ মামলা :: ফরিদপুরে পলাতক আসামি শরিফুলের যাবজ্জীবন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ৩০ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুর জজ কোর্ট | ফাইল ছবি

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের নগরকান্দায় ষষ্ঠ শ্রেণির ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের দায়ে তার সৎ ফুপা মো. শরিফুল ইসলামকে (৩৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শরিফুল ইসলামের বাড়ি পাবনা জেলার আতাইকুলা উপজেলার নন্দনপুর গ্রামে। তবে বিয়ের পর থেকে তিনি নগরকান্দায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। ২০২১ সালের ৮ অক্টোবর কসমেটিকস কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে ঢাকার বাইপাইলে আপন ফুপুর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে ওই স্কুলছাত্রীকে অপহরণ করেন শরিফুল। পরে তাকে ঢাকায় না নিয়ে মানিকগঞ্জের একটি বাসায় আটকে রেখে ১৪ অক্টোবর পর্যন্ত ছয় দিন ধরে একাধিকবার ধর্ষণ করেন।
পরে ভুক্তভোগী মোবাইল ফোনে স্বজনদের বিষয়টি জানালে তারা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনায় ওই বছরের ১৬ অক্টোবর স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে শরিফুলকে একমাত্র আসামি করে নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ তোফাজ্জল হোসেন ২০২১ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন। রাষ্ট্রপক্ষ রায়ে সন্তুষ্ট। তিনি আরও বলেন, এ রায়ের মাধ্যমে নারী ও শিশু নির্যাতনের অপরাধে জড়িতদের কাছে কঠোর বার্তা পৌঁছাবে। অপরাধ করে কেউ আইনের শাস্তি থেকে রেহাই পাবে না।

নিউজটি শেয়ার করুন

স্কুলছাত্রী ধর্ষণ মামলা :: ফরিদপুরে পলাতক আসামি শরিফুলের যাবজ্জীবন

আপডেট সময় : ০৪:১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬