ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

শিশুর পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় ফরিদপুরে মাতৃদুগ্ধ বিকল্প আইন বিষয়ক অবহিতকরণ কর্মশালা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৫০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ৪৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

মায়ের বুকের দুধের গুরুত্ব তুলে ধরা, মাতৃদুগ্ধ বিকল্প আইন, ২০১৩ ও বিধিমালা, ২০১৭ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ফরিদপুরে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেনারেল হাসপাতালের তৃতীয় তলার সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডা. হাফিজুর রহমান।
কর্মশালায় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী, উপ-পরিচালক ডা. রওশন জাহান আখতার আলো, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম, ডা. জয়াশীষ রায়, ডা. শ্যামল কুমার রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলার মেডিকেল অফিসাররা অংশ নেন।
কর্মশালায় মায়ের বুকের দুধের গুরুত্ব, মাতৃদুগ্ধ বিকল্প খাবারের ব্যবহার, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, বিকল্প খাদ্যপণ্যের বিজ্ঞাপন ও প্রচার নিয়ন্ত্রণ, পণ্যের মোড়ক ও লেবেল, স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব এবং আইন অমান্যের শাস্তি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, নবজাতক ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে মায়ের বুকের দুধের গুরুত্ব অপরিসীম। এ ক্ষেত্রে মাতৃদুগ্ধ বিকল্প আইন ও বিধিমালার যথাযথ বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

নিউজটি শেয়ার করুন

শিশুর পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় ফরিদপুরে মাতৃদুগ্ধ বিকল্প আইন বিষয়ক অবহিতকরণ কর্মশালা

আপডেট সময় : ০৯:৫০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬