ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা

ফরিদপুরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:০১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৩৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সৌদি প্রবাসীর স্ত্রী নাসরিন আক্তার সুমি (৩৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ১৭ এপ্রিল ভোররাতের কোনো এক সময় উপজেলার আলফাডাঙ্গা ইউনিয়নের ধলারচর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নাসরিন আক্তার সুমি সৌদি প্রবাসী জাবেদ শেখের স্ত্রী। সকাল আনুমানিক ৬টা ৫ মিনিটে ছেলে খালিদ হাসান (১৩) মায়ের কক্ষের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে, তার মা সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন। এ সময় তার চিৎকারে খালা সেলিনা বেগমসহ স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং বিষয়টি থানায় জানানো হয়। খবর পেয়ে আলফাডাঙ্গা থানার এসআই মনজুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করেন এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০৭:০১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬