ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা

ভাঙ্গায় ব্যাংক কর্মকর্তাকে অপহরণ

নির্যাতন শেষে লাখ টাকা মুক্তিপণ নিয়ে মহাসড়কে ফেলে গেল দুর্বৃত্ত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৩২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৩২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুরের ভাঙ্গায় বাহাউদ্দিন শেখ (৩৪) নামের এক বেসরকারি ব্যাংক কর্মকর্তাকে অস্ত্রের মুখে প্রাইভেটকারে অপহরণের পর হাতুড়িপেটা করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা তাঁকে জিম্মি করে পরিবারের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এক লাখ টাকা হাতিয়ে নেয়। পরে গতকাল সোমবার (২ নভেম্বর) দুপুরে তাঁকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। বর্তমানে তিনি ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহত বাহাউদ্দিন শেখ ভাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিলাধরচর মহল্লার বাসিন্দা। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর শাখায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন।
যাত্রীবেশে অপহরণ ও নির্যাতন
ভুক্তভোগী ও তাঁর পরিবার জানায়, ঐদিন সকাল সোয়া সাতটার দিকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ভাঙ্গা পৌরসভার দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন বাহাউদ্দিন। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার এসে থামে এবং চালক তাঁকে ঢাকায় যাওয়ার প্রস্তাব দেয়। গাড়িতে থাকা অন্য তিন ব্যক্তিও নিজেদের যাত্রী হিসেবে পরিচয় দেয়। সরল বিশ্বাসে বাহাউদ্দিন গাড়িতে ওঠার দুই মিনিটের মধ্যেই দুর্বৃত্তরা তাঁর মুখ বেঁধে ফেলে এবং মারধর শুরু করে।
অপহারণকারীরা হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে বাহাউদ্দিনের বুক, হাত ও পায়ে বেদম আঘাত করে এবং পরিবারের কাছে মুক্তিপণ চেয়ে চাপ দিতে থাকে। ট্র্যাকিং এড়াতে প্রাইভেটকারটি প্রথমে ঢাকার দিকে কিছু দূর গিয়ে আবার ঘুরিয়ে ভাঙ্গা হয়ে ফরিদপুরের দিকে এবং পরে গ্রামীণ কাঁচা রাস্তায় চলাচল করতে থাকে।
মোবাইল ব্যাংকিংয়ে মুক্তিপণ আদায়
বাহাউদ্দিনের চাচাতো ভাই সোহাগ শেখ জানান, অস্ত্রের মুখে জিম্মি থাকা বাহাউদ্দিনের ফোন থেকে স্বজনদের কাছে টাকা চাওয়া হয়। ভাইয়ের জীবন বাঁচাতে তাঁরা দ্রুত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দুর্বৃত্তদের দেওয়া নম্বরে এক লাখ টাকা পাঠিয়ে দেন। টাকা পাওয়ার পর দুর্বৃত্তরা বাহাউদ্দিনের মোবাইল ফোনের সিমটি খুলে রেখে তাঁকে অচেতন অবস্থায় মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায়।
চিকিৎসকদের বক্তব্য ও আইনি প্রক্রিয়া
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী মো. আখতারুজ্জামান জানান, চিকিৎসাধীন বাহাউদ্দিনের শরীরে হাতুড়িপেটার ও গুরুতর আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। তাঁর প্রয়োজনীয় চিকিৎসা চলছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ মৌখিকভাবে জেনেছে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ভাঙ্গায় ব্যাংক কর্মকর্তাকে অপহরণ

নির্যাতন শেষে লাখ টাকা মুক্তিপণ নিয়ে মহাসড়কে ফেলে গেল দুর্বৃত্ত

আপডেট সময় : ০৩:৩২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬