ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা

রাতের আঁধারে পল্লী বিদ্যুতের অভিযান : ফরিদপুরে ৩ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৩৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৩৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার ও অপচয় রোধে পল্লী বিদ্যুৎ সমিতির রাতের অভিযানে তিনটি অবৈধ পার্শ্ব সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় রাত ৮টার পর দোকান ও মার্কেট খোলা রাখায় ২২ জন মালিককে সতর্ক করা হয়।
গত ৩১ অক্টোবর রাতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের উদ্যোগে ৯টি দল বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার, অটোরিকশা চার্জিং, গ্যারেজ, ফুটপাত ও রাস্তার বাতিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার হচ্ছে কি না, তা পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারও পরিদর্শন করা হয়।

এ সময় সালথা সাব-জোনাল অফিসের আওতাধীন এলাকায় আবাসিক মিটার থেকে পার্শ্ব সংযোগ নিয়ে বাণিজ্যিক ও ফুটপাতে বিদ্যুৎ ব্যবহারের দায়ে তিনটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

রাতের আঁধারে পল্লী বিদ্যুতের অভিযান : ফরিদপুরে ৩ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৩:৩৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬