ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম

২৪ ঘণ্টায় হাম সন্দেহে ভর্তি ৪৪

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৫৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৪২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে হাম সন্দেহে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত জেলায় হাম সন্দেহে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩৯৮ জনে। এ সময়ে সন্দেহজনক হামজনিত মৃত্যু হয়েছে ২১ জনের।
আজ রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য বিভাগের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৬ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দুই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩১ জন। এর মধ্যে জেনারেল হাসপাতালে ৩১ জন এবং মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ জন।
গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে ৩৪ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
হাসপাতালে আসা ৪৪ জন সন্দেহভাজন রোগীর মধ্যে ফরিদপুর জেলার ৩১ জন এবং অন্যান্য জেলার ১৩ জন রয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্যে জেলায় হাম পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

২৪ ঘণ্টায় হাম সন্দেহে ভর্তি ৪৪

আপডেট সময় : ০৩:৫৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬