ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা

আগুনে নিঃস্ব বাক্‌প্রতিবন্ধী রনি

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৫৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৩৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের কানাইপুরে অগ্নিকাণ্ডে বাক্‌প্রতিবন্ধী রনি চন্দ্র দাসের একমাত্র বসতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে চরম বিপাকে পড়েছেন তিনি। হারিয়েছেন মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও। গতকাল শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ঘরের আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ সবকিছু পুড়ে যায়।
জন্মগতভাবে বাক্‌প্রতিবন্ধী রনি দাস ছোটবেলাতেই মা-বাবাকে হারান। স্থানীয় একটি বেবিফুড কারখানায় শ্রমিকের কাজ করে স্ত্রী ও সন্তানকে নিয়ে সংসার চালাতেন তিনি। বসতঘর হারিয়ে বর্তমানে পরিবার নিয়ে কোথায় থাকবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
প্রতিবেশীদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
কানাইপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সুমন পোদ্দার জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডে রনি দাসের বসতঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। বর্তমানে তাঁর পরিবারের রাতযাপনেরও কোনো ব্যবস্থা নেই। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আগুনে নিঃস্ব বাক্‌প্রতিবন্ধী রনি

আপডেট সময় : ০৩:৫৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬