ট্রেন্ডিং :
ফরিদপুর পুরাতন কালীবাড়ি মন্দিরে ৮ নভেম্বর শ্রী শ্রী কালীপূজা
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:৪৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে
শুভ দীপাবলি ও শ্যামাপূজা উপলক্ষে ফরিদপুর শহরের পুরাতন কালীবাড়ি মন্দিরে আগামী ৮ নভেম্বর (রবিবার) শ্রীশ্রী কালীপূজা অনুষ্ঠিত হবে।
পূজা উপলক্ষে সন্ধ্যা ৭টায় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। মন্দিরের সেবায়েত কুশল চক্রবর্তী ধর্মপ্রাণ ভক্ত ও দর্শনার্থীদের পূজায় উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।
ফরিদপুর শহরের মুজিব সড়কের ২ নম্বর উত্তর কালীবাড়ি, মডেল লাইব্রেরি ভবনে অবস্থিত পুরাতন কালীবাড়ি মন্দিরে এ পূজার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে শ্রীশ্রী করুণাময়ী মায়ের আশীর্বাদে সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়েছে।



















