ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম

ফরিদপুরে আধিপত্যের বিরোধে মসজিদে সংঘর্ষ : রক্তাক্ত ২০ জন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:৫২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৩৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের নগরকান্দায় মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর থেকে দফায় দফায় বিকেল ৪টা পর্যন্ত উপজেলার মিরাকান্দা পশ্চিমপাড়া জামে মসজিদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরকান্দার মাতুব্বর গ্রুপের ওবায়দুর মাতুব্বর পক্ষের লোকজনের সঙ্গে শেখ গ্রুপের ইকবাল শেখের পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নামাজ পড়াকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।স্থানীয়দের অভিযোগ, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সামান্য ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। তবে প্রাথমিকভাবে দুই পক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ বলেন, মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে আধিপত্যের বিরোধে মসজিদে সংঘর্ষ : রক্তাক্ত ২০ জন

আপডেট সময় : ০২:৫২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬