ট্রেন্ডিং :
মুসুল্লিদের সুবিধার্থে ফরিদপুরে মসজিদে আইপিএস উপহার দিলেন জুয়েল
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:৩৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ২৯ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাতুব্বর বাড়ী নূর জামে মসজিদে একটি আইপিএস উপহার দিয়েছেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।
গতকাল মঙ্গলবার মুসল্লিদের দাবির পরিপ্রেক্ষিতে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে তিনি মসজিদে আইপিএসটি উপহার দেন। এ সময় মসজিদের মুসল্লি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।




















